বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চায় বাম জোট

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৫২ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- সয়াবিন তেল, চাল, ডাল,আটা,চিনি,সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলা শাখার নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে সমাবেশ মিলিত হয়। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি-সিপিবি রংপুর জেলার সভাপতি শাহাদৎ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার আহ্বায়ক আব্দুল কুদ্দুস, বাসদ(মার্কসবাদী),রংপুর জেলার সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, সিপিবি রংপুর মহানগর কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান সাজু,বাসদ রংপুর জেলার সদস্য সচিব মমিনুল ইসলাম প্রমুখ। এসময় বাম গণতান্ত্রিক জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পর্যাপ্ত মজুদ থাকার পরও সিন্ডিকেটের কারসাজিতে তেল, চাল, সাবান, চিনিসহ সকল পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধি হয়েছে। সিন্ডিকেটের বিরুদ্ধে লোক দেখানো অভিযান পরিচালনা করছে সরকার, যার কোন প্রভাবই বাজারে পড়েনি। নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। এতে গরীব মানুষ, খেটে খাওয়া মানুষ নার্ভিশ্বাস উঠেছে। বক্তাগণ আরো বলেন, এসব ব্যর্থতার দায় অবশ্যই বাণিজমন্ত্রীকে নিতে হবে। তাই অবিলম্বে আমরা বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। সেই সাথে বক্তারা রংপুর নগরীতে প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com