বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ীতে   আমগাছ ও পুরাতন  অফিস ঘর কৌশলে বিক্রি করলো পোস্ট মাস্টার 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩৬৩ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল|-গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের থানা গেটের সামনে পোস্ট অফিসের জায়গায় থাকা সারিবদ্ধ অর্ধশতবর্ষী আমগাছ গুলো ও পুরাতন পোস্ট অফিসের টিনসেট সেমিপাকা ভবনটি কৌশলে বিক্রি করে টাকা পকেটস্থ করার অভিযোগ উঠেছে পোস্ট মাস্টার নিদীপ চন্দ্র দেবনাথের বিরুদ্ধে ৷
সরেজমিনে গিয়ে দেখা যায় ও স্থানীয়দের নিকট হতে জানা যায়,পলাশবাড়ী পোস্ট মাস্টার  নিদীপ চন্দ্র দেবনাথ নতুন পোস্ট অফিস ভবন কাজের ঠিকাদারের দোহাইয়ে পোস্ট অফিসের সীমানায় রোপন কৃত সারিবদ্ধ থাকা অর্ধশতবর্ষী ৫ টি আমগাছ যার আনুমানিক মুল্য প্রায় ৩ লক্ষ টাকা। এসব গাছ স্থানীয়দের ভবন নির্মাণের ঠিকাদারদের দোহাই দিয়ে পোস্ট মাষ্টার স্থানীয় এক ব্যক্তি আব্দুর রাজ্জাকের মাধ্যমে কৌশলে বিক্রি করছেন। এছাড়াও পোস্ট অফিসের সামনে থাকা টিন সেড সেমি পাকা পুরাতন ভবনটির টিন ও ইট বিক্রি করেছেন। এ ভবনের টিন খোলার সময় স্থানীয়দের সন্দেহ হলে এ বিষয়ে পোস্ট মাস্টার জানান,যে মালিক ,তার নির্দেশে এসব বিক্রি হচ্ছে। এবিষয়ে নির্দেশনা পত্র দেখতে চাইলে তিনি হেড অফিসে রয়েছে বলে জানান। পরে স্থানীয়দের সাথে পোস্ট মাস্টারের তর্ক বিতর্কের খবরে সেখানে গণমাধ্যমকর্মীগণ উপস্থিত হন। তারা পোস্ট মাস্টারের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেনি।
স্থানীয় সচেতন মহল বলেন,থানা গেটে থাকা অর্ধশত বর্ষী আম  গাছ গুলো নিধন করলো, পুরাতন পোস্ট অফিসটি নিলাম না করে নিজ মনগড়া ভাবে বিক্রি করছেন পোস্ট মাস্টার। আমরা সিংশ্লিষ্ঠদের নিকট উক্ত বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com