বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুরে গৃহবধুকে হত্যার দায়ে আজীবন কারাদন্ড

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২৬৯ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।-রংপুরের মিঠাপুকুর উপজেলায় গৃহবধু রেহেনা বেগমকে মাথায় পাথর দিয়ে কয়েক দফা আঘাত করে নৃশংস ভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলা আসামী লাভলু মিয়াকে আজীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। ২৪ মে/২২ খ্রিঃ মঙ্গলবার দুপুরে রংপুরের বিশেষ জজ রেজাউল করিম এ রায় প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামী লাভলু মিয়া কাঠগড়ায় দাঁড়িয়ে রায় শুনেছে। এর পরেই তাকে কড়া পুলিশি পাহারায় আদালতের হাজত খানায় নিয়ে যাওয়া হয়।
আদালত ও মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৬ জুলাই তারিখে রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার শংকরপুর উত্তর পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আসামী লাভলু মিয়া মামলার বাদী পার্শ্ববর্তী শংকরপুর মধ্যপাড়া গ্রামের খোরশেদ আলমের মা রেহেনা বেগমের ঘরের জানালা দিয়ে ঘরে প্রবেশ করে চুরি করার উদ্দেশ্যে কিন্তু ঘরের ড্রয়ার খুলে কিন্তু সেখানে মাত্র ১শ টাকা পায়। এরপর আসামী লাভলু মিয়া রেহেনা বেগমের কানে পড়ে থাকা দুটি সোনার কানের দুল জোর করে ছিনিয়া নেবার চেষ্টা করে। এক পর্যায়ে কান থেকে দুটি দুল ছিনিয়ে নেয়। এ সময় রেহেনা বেগম আসামী লাভলুকে চিনতে পেরে তার নাম ধরে বলার সাথে সাথে আসামী তার সাথে থাকা বড় পাথর দিয়ে রেহেনা বেগমের মাথায় উপযুপরি আঘাত করে হত্যা করে। এরপর তার মৃত দেহ টেনে হেচড়ে বাড়ির অদুরে একট্ িবাঁশ ঝাড়ে ফেলে চলে যায়। এ ঘটনায় নিহত রেহেনা বেগমের ছেলে খোরশেদ আলম বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ আসামী লাভলু মিয়াকে গ্রেফতার করলে সে হত্যার কথা স্বীকার করে এবং আদালতে ম্যাজিষ্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবান বন্দি প্রদান করে।
পরে পুলিশ তদন্ত শেষে আসামী লাভলু মিয়ার নামে আদালতে চাজর্সীট দাখিল করে। আদালত ২০১৬ সালের ১৫ জুন তারিখে মামলায় আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এরপর ২১ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে বিচারক আসামী লাভলু মিয়াকে দন্ড বিধি আইনের ৩০২ ধারায় দোষি সাব্যস্ত করে আজীবন সশ্রম কারাদন্ড ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ডের আদেশ দেন। অপরদিকে দন্ড বিধি আইনের ৩৮০ ধারায় দোষি সাব্যস্ত করে ৩ বছর সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডের আদেশ দেন। রায় ঘোষনার সময় আসামী আদালতের কাঠগড়ায় নীরবে দাঁড়িয়ে ছিলো।
সরকার পক্ষে মামলা পরিচালনা কারী আইন জিবী বিশেষ পিপি জয়নাল আবেদীন অরেঞ্জ এ্যাডভোকেট জানান বাদী পক্ষ ন্যায্য বিচার পেয়েছে এ রায়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। অপরদিকে আসামী পক্ষে র আইনজিবী সুলতান আহাম্মেদ শাহিন এ্যাডভোকেট জানান তারা ন্যায্য বিচার পাননি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com