বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুর নগরীতে ভূমিহীনদের আবাসনের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৫০ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।-রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ভূমিহীনদের আবাসন নিশ্চিত করণ ও খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের নামে বরাদ্দের দাবিতে বিক্ষোভ মিছিল- সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় “ভূমিহীন সংগ্রাম পরিষদের ব্যানারে নগরীর শাপলা চত্বর এলাকা থেকে সহ¯্রাধিক ভূমিহীন ও গৃহহীনদের বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন, ব্যানার, লাল পতাকা নিয়ে বিক্ষোভ বের করে।বিক্ষোভ মিছিলটি নগরীর গ্র্যান্ড হোটেল মোড়, প্রেসক্লাব, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর, সিটি বাজার হয়ে কাচারী বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
ভূমিহীন সংগ্রাম পরিষদের সভাপতি ও শ্রমিক ফ্রন্টের মহানগর সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও রংপুর জেলা আহবায়ক, সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সংগঠনের উপদেষ্টা ও বাসদ নেতা মমিনুল ইসলাম, সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা সাধারণ সম্পাদক শাহিন রহমান, বাংলাদেশ জাসদ রংপুর মহানগর সভাপতি গৌতম রায়, বাসদ নেতা মিজানুর রহমান, ভূমিহীন সংগ্রাম পরিষদের নেতা হিরা মনি আক্তার হাসি, পিয়ারি বেগম, মনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরা প্রমুখ। পরে তারা রংপুর সিটি কর্পোরেশনের ভূমিহীনদের আবাসন নিশ্চিত করণ, খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের নামে বরাদ্দের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com