বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দ্রব্যমূল্য  কমানোর দাবিতে  রংপুরে বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৪৭ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।-রংপুরে ভূমিহীন-গৃহহীনদের পুনর্বাসন, আর্মি রেটে রেশন ও নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্য কমানোর দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল- সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নগরীর গুপ্তপাড়া এলাকার বদু বাবুর মাঠ থেকে ভূমিহীন- গৃহহীন সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজারে গিয়ে সমাবেশ করে। এতে ভূমিহীন আন্দোলনের নেতা চাঁন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, ভূমিহীন আন্দোলনের নেতা শাহিদুল ইসলাম সুমন, জুবায়ের আলম জাহাজী, শাহ নেওয়াজ শুভ, মর্জিনা বেগম, কোহিনুর বেগম, শেফালী খাতুন, রুপানা বেগম, ফাতেমা আক্তার, রোকেয়া খাতুন, লিয়ন খান প্রমূখ।
বক্তারা বলেন, অবিলম্বে সকল ভূমিহীনের পুনর্বাসন, কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তাসহ সিটি কর্পোরেশনের খাসজমিগুলো উদ্ধার করে তা গৃহহীন-ভূমিহীনদের বরাদ্ধ প্রদানের দাবি করেন। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানোসহ শ্রমজীবী, নিম্ন আয়ের সকল মানুষকে আর্মিরেটে রেশন দেয়ার আহŸান জানান। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com