রংপুর থেকে হারুন উর রশিদ।- রংপুর আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও সংগঠনকে আরও সুসংগঠিত করতে থানা গঠনের প্রায় চার বছর পর মহানগর আওয়ামী লীগের ৬ থানার সম্মেলনের আয়োজন করেছে আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়েছে রংপুর তাজহাট মেট্রোপলিটন থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনে সহকারী অধ্যাপক ইমাদ মিয়া সভাপতি ও রসিকের কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এর আগে গত সোমবার নগরীর কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়াসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। সম্মেলনের প্রথম অধিবেশন চলে সন্ধ্যা পর্যন্ত।
পরে রংপুর সার্কিট হাউজে রাত ১০টায় ২য় অধিবেশন শুরু হয়। আবেদন করা প্রার্থীতা যাচাই বাছাই করে রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত চলে প্রার্থীদের সাক্ষাৎকার। পরে রাত সাড়ে ৩টার দিকে উপস্থিত সকল দলীয় কাউন্সিলরদের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। এর আগে নগরীর আরও ৫টি থানায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়।
এব্যাপারে তাজহাট থানা আওয়ামী লীগের নর্ব-নির্বাচিত সভাপতি ইমাদ মিয়া ও সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলু জানান, প্রতিদ্ব›দ্বী ও অপ্রতিদ্বন্দ্বি সকল সদস্যের সমন্বয়ে একটি শক্তিশালী থানা কমিটি গঠন করা হবে। এ কমিটি গঠনের মধ্য দিয়ে আগামী দিনে তাজহাট থানা আওয়ামী লীগের দুর্গ হিসেবে গড়ে তোলা হবে। এজন্য উভয়ই সকলের কাছে সহযোগিতা চেয়েছেন।
Leave a Reply