বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে পূর্ব শত্রুতার জের দম্পতিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ

বাবুল
  • আপডেট সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪৯২ বার পঠিত

সাপাহার (নওগাঁ)প্রতিনিধি।- নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তি আইহাই বাঘাপুকুর গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন লিপি আরা (২৮) ও তানজিমুল ইসলাম(৩৬) নামের এক অসহায় দম্পতির উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

স্থানীয় থানায় দাখিলকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, সোমবার সকাল ১০ টার সময় আইহাই বাঘাপুকুর গ্রামের বাসিন্দা তানজিমুলের বাড়ির বারান্দার উপর দিয়ে একই গ্রামের মৃত আবুল ফকিরের ছেলে মমিন ওরফে লালা ৮/১০টি গরু নিয়ে যায় এ সময় তানজিমুলের স্ত্রী লিপি আরা তাকে নিষেধ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়।এক পর্যায় লালার ডাক চিৎকারে একই গ্রামের আলো (৪৫) আনারুল(৪৫) ও তার ছেলে হাবিবুর(২৮) ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় তারা গৃহবঁধু লিপি আরাকে জোর পুর্বক বাড়ি থেকে ধরে মাঠের মধ্যে নিয়ে তাকে বাঁশ দিয়ে এলাপাতাড়ী মারপিট করে। এতে ওই গৃহবধূ পিঠে ও বাম পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্র্প্তা হয়। নির্যাতনকারীরা গুরুত্বর আহত করে লিপি আরার পরনের জামা কাপড় ছিড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানী ঘটায়। তারা লিপি আরার হাতে ও কানে থাকা সোনার গহণা অসৎ উদ্দ্যেশ্যে খুলে নেয়। সংবাদ পেয়ে আহত স্ত্রীকে উদ্ধারের জন্য স্বামী তানজিমুল ইসলাম ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারীরা তাকেও মারপিট করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সাপাহার হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করায়।এ ব্যাপারে সাপাহার থানায় জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে নির্যাতনের শিকার ওই গৃহবঁধুর স্বামী তানজিমুল ইসলাম। এ বিষয়ে থানার ডিউটি অফিসার এস আই জেসমিন এর সাথে ফোনে কথা হলে উল্লেখিত ঘটনায় পৃথক ভাবে দুটি অভিযোগ দাখিল হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com