বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে ১০ দিনব্যাপী ভারোত্তালন প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

রফিক প্লাবন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩৩০ বার পঠিত

দিনাজপুর থেকে।- তৃণমূল পর্যায়ে অনুর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় দিনাজপুরে ১০ দিন ব্যাপী ভারোত্তালন প্রশিক্ষণ ক্যাম্প ২০২১-২২ এর সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এতে ১৬ জন স্কুল শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন।

মঙ্গলবার (৭ জুন ২০২২) বিকেল ৪ টায় জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে এই প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের ভারোত্তলন প্রশিক্ষক শাহরিয়া সুলতানা সূচী।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী বলেন, খেলাধুলা চরিত্র, আচার আচরণ তৈরি করে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করলে মন ভাল থাকে। মনের সাথে শরীরে যোগসাজস তৈরি করা গেলে মানুষের বয়স বোঝা যায় না। খেলাধুলার গুরুত্ব অসীম। শুধু সুস্থ্য শরীর নয়, সুস্থ্য মনের জন্য খেলাধুলা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে এমন একটি মন তৈরি হয়, যা পরাজিত হতে চায় না। তিনি বলেন, আজকে যারা প্রশিক্ষণ গ্রহণ করলেন, ভবিষ্যতে তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহন করে দিনাজপুরের জন্য সুনাম বয়ে আনবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া অফিসার হীরা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন, রবিউল আউয়াল খোকা, মো. আনোয়ারুল ইসলাম, আবু শাহীন, মিজানুর রহমান পাটোয়ারী বাবু, মো. শাহিন পারভেজসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও খেলায়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com