বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পাকা সড়ক দেখে শান্তিতে মরতে চান জলাইডাঙ্গার নুরুল ইসলাম

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৫৬১ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।- পীরগঞ্জ উপজেলার একেবারে শেষপ্রান্তের একটি গ্রামের নাম জলাইডাঙ্গা। উপজেলা সদর থেকে এই গ্রামের দুরুত্ব প্রায় ৩০ কিলো মিটার। এই গ্রামের যাতায়াতের সড়কটি শুস্কমৌসুমে চলনসই থাকলেও বর্ষাকালে কাঁদাপানিতে এলাকার হয়ে যায়। স্বাধীনতার পর থেকেই এলাকার মানুষ সড়কটি পাকা করার দাবী জানিয়ে আসছেন। কেউ তাদের কথা শোনেনি।
কিন্তু নির্বাচনের সময় সবাই রাস্তা পাকা করে দেওয়ার প্রতিশ্রæতি দিয়ে ভোট নিয়ে গেছেন পরে রাস্তার পাকা করে দেওয়ার কথা কেউ স্মরণে রাখেনি। ১৮ আগষ্ট এই গ্রামে গেলে গ্রামের নারী পুরুষ তাদের কষ্টের কথা বলেন। ওই গ্রামের ৮০ বছর বয়সি নুরুল ইসলাম বলেন,জন্মে পর হতেই কর্দমাক্ত সড়কে চলাচল করছি। স্বপ্ন দেখতাম সড়কটি পাকা হবে। কিন্তু আজও সড়কটি পাকা হয়নি। তিনি বলেন,সরকার সড়কটি পাকা করে দিলে গ্রামের পাকা সড়ক দেখে শান্তিতে মরতে পারতাম। এই গ্রামের রোস্তম আলী (৬০) খোদেজা বেগম (৭০),সালাহ উদ্দিন (৩২), সাহেব আলী (৩৫) আবার সড়কটি পাকা করার দাবী জানিয়েছেন। গৃহবধু মঞ্জুয়ারা বজ্রকথাকে জানিয়েছেন, রাস্তা নেই বলে মানুষ এই গ্রামে মেয়ে বিয়ে দিতে চায়না। তিনি বলেন,ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, রাস্তা করে দিতে চেয়ে ছিলেন করেন নাই। তিনি জানান জাতীয় সংসদ নির্বাচনের সময় স্পিকার আপা এই গ্রামে এসে বলেছিলেন,রাস্তা করে দেবেন, আমরা আশায় বসে আছি। মঞ্জুয়ারা আরো বলেন, আমরা এখনো বিশ্বাস করি স্পিকার আপা তার ওয়াদা রক্ষা করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com