বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গোবিন্দগঞ্জে গ্যাস সংযোগের দাবিতে প্রধান মন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৩৬ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল|- গোবিন্দগঞ্জে গ্যাস সংযোগের দাবিতে মাননীয়  প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করেছে গোবিন্দগঞ্জ গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটি।
  ১৩জুন২০২২ইং সোমবার,দুপুর ১২টায় গোবিন্দগঞ্জে গ্যাস সংযোগের দাবীতে ধারকবাহিক কর্মসূচীর অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী ও সচিব, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় বরাবরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে  স্মারকলিপি পেশ করেছে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি।
গোবিন্দগঞ্জ গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা এম এ মতিন মোল্লার নেতৃত্বে স্মারক লিপি পেশ কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা বাসদ ও গোবিন্দগঞ্জ গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কমরেড রফিকুল ইসলাম রফিক, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খোকন আহম্মেদ, উপজেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা বাসদ সাধারণ সম্পাদক কালা মানিক দেব,উপজেলা কমিউনিস্ট পার্টির নেতা দেলোয়ার হোসেন, ভোক্তা মঞ্চের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি রফিকুল ইসলাম মন্ডল ও সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, শ্রমিক নেতা সাহারুল আলম সরকার প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়,গোবিন্দগঞ্জের উপর দিয়ে গ্যাস রংপুর নীলফামারীতে যাচ্ছে, গোবিন্দগঞ্জে ইপিজেডেও গ্যাস সরবরাহ হবে,  তাই রংপুর বিভাগের প্রবেশদ্বার ব্যবসা-বাণিজ্য-শিক্ষা- সাংস্কৃতিতে সমৃদ্ধ বৃহৎ উপজেলা  গোবিন্দগঞ্জে গ্যাস সংযোগ দিয়ে দেশের উন্নয়নে সামিল করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com