রংপুর থেকে সোহেল রশিদ।-রংপুর নগরীতে ট্রেনের ধাক্কায় আব্দুল করিম (৭৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। ১৩ জুন/২২খ্রি: মঙ্গলবার সোয়া ১১ টার দিকে নগরীর বীরভদ্র বালাটারি রেল ক্রসিংয়ের এই ঘটনা ঘটে। তিনি নগরীর সাতমাথা খাসবাগ এলাকার বসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জিআরপি পুলিশের এসআই মোঃ মোস্তফা কামাল। তিনি জানান, মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিটে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুরে আসছিল। ওই সময় আব্দুল করিম রেল ক্রসিং পার হচ্ছিলেন। তিনি কানে কম শোনার কারণে ট্রেনের শব্দ শুনতে পায়নি। ফলে ট্রেনের সাথে ধাক্কা লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান। সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply