বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

মহানবীকে কটূক্তিঃ বাড়ি ঘেরাও করে স্কুল পরিচালককে পুলিশে সোপর্দ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৫৪ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার সাদুল্লাপুরের নলডাঙ্গায় বিশ্বনবীকে নিয়ে কটূক্তি ও ইসলাম বিরোধী মন্তব্য করায় বাড়ি ঘেরাও করে সুলতান আরিফিন নামে এক স্কুল পরিচালককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। তিনি নলডাঙ্গা সোনার বাংলা বিদ্যাপিঠের পরিচালক।
 ১৫ জুন/২২ খ্রিঃ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারস্থ বাসা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে, দুপুরে সুলতান আরিফিনকে ঘেরাও করে রাখেন শতশত মুসল্লিসহ স্থানীয়রা। এ সময় তারা বিক্ষোভ করে ডিগ্রি কলেজ সড়ক অবরোধ করে রাখেন। পরিস্থিতি উত্তাপ্ত হওয়ায় বন্ধ হয়ে যায় আশপাশের দোকানপাট।
জানা যায়, কয়েকদিন ধরে আরিফিন হযরত মুহাম্মদকে (সা.) কটূক্তি এবং ইসলাম বিরোধী সমালোচনাসহ অবমাননাকর কথা বলেন। এ নিয়ে মুসল্লিসহ অনেকে প্রতিবাদ করলেও আরিফিন তাতে কর্নপাত করেনি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। বুধবার দুপুরে স্থানীয় কয়েকজন ধর্মপ্রাণ মুসল্লি আরিফিনের সঙ্গে কথা বলতে তার বাসায় যান। এ সময় নিজের মন্তব্য,ব্যাখ্যা সঠিক বলে তর্কে জড়ায় আরিফিন। পরে খবর পেয়ে আশাপাশের লোকজন বিক্ষুব্ধ হয়ে তার বাসা ঘেরাও করে।এলাকাবাসীর অভিযোগ, নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের মৃত্যু মজিদ মিয়ার ছেলে সুলতান আরিফিন একজন কোচিং পরিচালক। ইসলাম নিয়ে বাজে মন্তব্য ছাড়াও তিনি বিসমিল্লাহ ও আলহামদুলিল্লাহ নিয়ে অপব্যাখ্যা করেন। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত আরিফিনের কঠোর শাস্তির দাবি করেন তারা।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার জানান, সুলতান আরিফিনকে বাসায় অবরুদ্ধ রেখেছিল জনগণ। খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। আটক সুলতান আরিফিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com