মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

পলাশবাড়ী থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়ী আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৮১৬ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে জুয়ামুক্ত রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত), মতিউর রহমান এর নেতৃত্বে চার জুয়াড়ীকে আটক করা হয়েছে। ১২ জুলাই ২০২০ ভোর ৫টায় পলাশবাড়ী সদরের নুরপুর গ্রামের মৃত কাদের এর টিনসেড ঘরের ভিতরে তাদের আটক করা হয়েছে।
আটককৃত জুয়াড়ী হলেন ১. মোঃ রাশেদুল ইসলাম লেলিন (৪০), পিতা-মৃত আঃ মজিদ আকন্দ,স্থায়ী: গ্রাম-বারাইপাড়া, থানা-পলাশবাড়ী, গাইবান্ধা, ২. মোঃ মিজানুর রহমান(২৮), পিতা-মোঃ এনামুল হক, স্থায়ী: গ্রাম-নুরপুর, থানা- পলাশবাড়ী, গাইবান্ধা, ৩. মোঃ আরিফুল ইসলাম কাচ্চু (২২), পিতা-মোঃ আব্দুস সালাম, স্থায়ী: গ্রাম-বারাইপাড়া, থানা-পলাশবাড়ী, গাইবান্ধা, ৪. মোঃ আসাদুল ইসলাম(৫০), পিতা-মৃত আবুল হোসেন, স্থায়ী: গ্রাম-আমবাড়ী, থানা-পলাশবাড়ী।থানা সুত্রে জানা যায়, গোপন সুত্রে সংবাদ পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি জুয়া মামলা রুজু হয়। জুয়াড়ীদেরকে উক্ত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। ০৬৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com