বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩০৯ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- ২৭ জুন/২২ খ্রিঃ সোমবার রংপুরের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এদিন আরাজী গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মকিমপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে ২-০ গোলে হারিয়ে আরাজী গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। অপর দিকে আরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে ২-০ গোলে হারিয়ে আরাজী গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল চ্যাম্পিয়ন হয়।
এর আগে উক্ত ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৯নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম ময়না মাষ্টার। এ সময় উপস্থিত ছিলেন আরাজী গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বিলকিস আরা ইসলাম, মকিম পুরসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকশানা পারভীন, আরজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহীল বাকী বাবলু, সাংবাদিক আব্দুল করিম সরকার, সহকারী শিক্ষক শাহী আলম উজ্জ্বল, শহিদুল ইসলাম,নুরজাহান বেগম, ফারজানা ইয়াসমিন মাসুদ রানা,নাছরিন খাতুন, কামরুন্নাহার ও বিদ্যালয়ের সভাপতি পপ্পুমিয়া। খেলা শেষে বিজয়ীদেও হাতে পুরস্কার ও মেডেল তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com