বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পরিকল্পিত একটি  বাঁধের কারণে পাল্টে গেছে ফুলছড়ির দৃশ্যপট

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২১৯ বার পঠিত
রুবেল ইসলাম।- যমনা নদীর করাল গ্রাস থেকে ফুলছড়ি উপজেলাকে রক্ষার জন্য একটি পরিকল্পিত ক্রসবাঁধ দেওয়া হয়েছে। ৩০ ফিট উচ্চতা এবং ৫০০ মিটার দৈর্ঘ্যের এই ক্রস বাঁধটি নির্মাণের ফলে পাল্টে গেছে গাইবান্ধার পুরাতন ফুলছড়ি ঘাটের দৃশ্যপট। সম্প্রতি ওই বাধে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে গিয়ে দেখা গেছে দর্শনার্থীদের আনাগোনা। ফুলছড়ির এই বাধে আসতে শুরু করছেন বিভিন্ন এলাকার ভ্রমণ পিপাসু মানুষ।
স্থানীয়রা জানান, এক সময়ে ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসে যেতে বসেছিল ফুলছড়ি ঘাটসহ বিভিন্ন ঐতিহ্য ও স্থাপনা। হুমকির মুখে পড়ছিল নানা ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান, গণকবর, জাতীর জনক বঙ্গবন্ধু’র মুর‌্যাল, প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের ঘর, ফুলছড়িহাট। ক্রস বাধটি নির্মাণের পর নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাচ্ছে সেগুলো। আশা করা হচ্ছে বাঁধের সুফল হিসেবে এবার দক্ষিণ-পশ্চিম পাশে বিশাল এলাকাজুড়ে কয়েক সহস্রাধিক একর জমি জেগে উঠবে। ফলে নদী ভাঙনের কবলে ভিটেমাটি হারা শতশত অসহায় ভুমিহীন পরিবারের পূর্নবাসনের ব্যবস্থা হবে।
স্থানীয়রা আরও বলেন, এ এলাকায় উল্লেখযোগ্য কোনো দর্শনীয় স্থান নেই। সিরাজগঞ্জ শহর রক্ষার পর সেখানে নদীর পাড় যেমন পর্যটন এলাকায় পরিণত হয়েছে। ঠিক তেমনিভাবে এ ক্রস বাঁধটি ফুলছড়িকে একধাপ এগিয়ে নিতে পারে। বর্ষায় এ বাধের সৌন্দর্য আরও বেশি সুন্দর দেখাবে। তখন বাধের তিন পাশে নদে থাকবে পানি।
প্রজেক্ট ম্যানেজার নুরে আলম খান জানান, যমুনা নদীর ভাঙন থেকে ফুলছড়ি উপজেলাকে রক্ষা করার জন্য যে প্রকল্প আছে, এ প্রকল্পেরই অংশবিশেষ হলো গণকবর ক্রস বাধ। এ বাধ দেওয়ার উদ্দেশ্য হলো নদীর স্রোতকে ডাইভার্ট করে দিয়ে করে অন্যদিকে প্রবাহিত করা। আর এ ক্রস বাধের কারণে বাধের উত্তর ও দক্ষিণ পাশে চরে উর্বর আবাদী জমি তৈরি হবে।
ফুলছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজহারুল হান্নান মন্ডল বলেন, এটি একটি নদীভাঙন কবলিত এলাকা। এখানে যে বাধটি করা হয়েছে, এ কারণে এখানকার গণকবর, পুরাতন ফুলছড়িহাটসহ বিভিন্ন স্থাপনা রক্ষা পাবে। দর্শনীয় স্থান হিসেবে পরিচিত লাভ করলে অনেকেই এটাকে ঘিরে ব্যবসা-বাণিজ্য করে সংসার চালাতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com