বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

গোবিন্দগঞ্জে নকল প্রসাধনীর কারখানায় অভিযান

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৫৪৭ বার পঠিত
বজ্রকথা প্রতিনিধি।-নকল প্রসাধনীতে ছেয়ে গেছে হাট বাজার। দেশি বিদেশী নামীদামী ব্যান্ডের প্রসাধনী তৈরি হচ্ছে যত্রতত্র। নকল প্রশাধনী ব্যবহারে বাড়ছে ক্যান্সার সহ নানা ত্বক বাহিত রোগ। এমন একটি নকল প্রসাধনীর কারখানার সন্ধান পাওয়া গেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামে। মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় একটি বসতবাড়ি তৈরি করা হয়েছে এই কারখানা।  ২৮ জুন মঙ্গলবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে ওই নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ ঠিকানায় অমিল থাকায় কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে।
অভিযানে নেতৃত্ব দানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, কারখানায় পাওয়া মোড়কের সাথে উৎপাদিত স্থানের মিল না থাকায় সর্তকমূলক ভাবে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে বিএসটিআইয়ের সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, নকল প্রসাধনী কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মাত্র ১০ হাজার টাকা জরিমানা করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসী বলছে, যে নকল প্রসাধনী ব্যবহার করে ক্যান্সার সহ ত্বকের নানা রোগ হচ্ছে সেই কারখানাকে মাত্র ১০ হাজার টাকা জরিমানা করে এক রকম নকল পণ্য তৈরির বৈধতা দেওয়াা সামিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com