বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

মিঠাপুকুরে জুয়ার আসর থেকে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার-৮

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৩৬৮ বার পঠিত

হারুন উর রশিদ।-রংপুরের মিঠাপুকুর উপজেলার প্রত্যন্ত পল্লীতে জুয়ার আসর থেকে উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও দুইজন সাবেক ইউপি সদস্যসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পীরগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নূরন্নবী মিয়া, মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লুৎফর মিয়া, আরেক সাবেক ইউপি সদস্য আনিসুর রহমান, নারী ভাইস চেয়ারম্যানের স্বামী শফিকুল ইসলাম, কাঁচামাল ব্যাবসায়ী আঙুর মিয়া, জহুরুল ইসলাম, তারা মিয়া ও বাবু।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান। তিনি বলেন, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ইমাদপুর ইউনিয়নের মাঠেরহাট বাজারে জুয়া খেলা চলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও দুইজন সাবেক ইউপি সদস্যসহ মোট ৮জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় সেখান থেকে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com