বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গোবিন্দগঞ্জে চাঁদা নিতে নিষেধ করায় ঔষুধের দোকান ভাংচুর  

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৫৫ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের শাখাহাতি বালুয়া বাজার থেকে ঈদ ফিরত ঢাকাগামী যাত্রীবাহি বাস থেকে চাঁদা নিতে নিষেধ করায় ওই বাজারে যুবলীগ নেতা সাব্বির আহম্মেদ বাপ্পির প্রধান মেডিশিন কর্নারের দোকান ভাংচুর করার অভিযোগ থানায় দায়ের করা হয়েছে।
থানার অভিযোগ সুত্রে জানা গেছে, শাখাহাতি বালুয়া বাজার থেকে ঈদ শেষে বিভিন্ন গাড়ীযোগে ঢাকাগামী যাত্রীদের যাওয়া শুরু হলে, ওই সব গাড়ী থেকে নয়ন ব্যাপারির বিরুদ্ধে অভিযোগ তুলেন যুবলীগ নেতা সাব্বির হোসেন বাপ্পি চাঁদা আদায়ের। এ নিয়ে উভয়ের মাঝে তর্ক হয়। এরি জের ধরে গত ১৩ জুলাই বিকেলে নয়ন ব্যাপারি সহ তার বাবা ও চাচা বাপ্পির ঔষুধের দোকান ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন ও ১ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নেওয়ার অভিযোগ নিয়ে এসে ওইদিন রাতেই নয়ন ও তার বাবা এবং চাচাকে আসামী করে থানায় একটি এজাহার দাখিল করেন সাব্বির হোসেন বাপ্পি।
এ ব্যাপারে নয়ন ব্যাপারির সাথে কথা হলে তিনি বলেন, সাব্বির হোসেন বাপ্পি স্থানীয় বাজার থেকে ঢাকাগামী কোন গাড়ী ঢুকতে দিবে না বলে নিষেধ করলে তার সাথে এ নিয়ে তর্ক হয়। তাই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে আমি সহ বাবা ও চাচার বিরুদ্ধে মিথ্যা একটি অভিযোগ থানায় দায়ের করেছে। এ অভিযোগের সত্যতা যাছাই করতে আইনপ্রয়োগকারী সংস্থার কাছে জোর দাবী জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com