বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

নবাবগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা : মামলা দায়ের

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ২৮৮ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।-দিনাজপুরের নবাবগঞ্জ থানায় গৃহ বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। ধর্ষণের চেষ্টার শিকার ওই গৃহ বধূ নিজেই বাদী হয়ে ১৮ আগষ্ট সন্ধ্যায় ওই মামলাটি দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় অভিযুক্ত ধর্ষণের চেষ্টাকারী মেহেদি হাসান (২৫) কে গ্রেফতার করেছেন। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সে উপজেলার শালখুরিয়া ইউনিয়নের তিখুর(পশ্চিমপাড়া) গ্রামের মাহাবুল মিয়ার ছেলে। মামলা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত মেহেদি হাসান প্রতিবেশি এক গৃহবধূ (২১) কে অশ্লীল কথা বার্তা বলা সহ কু-প্রস্তাব দিত। তাতে ওই গৃহবধূ সাড়া না দেয়ায় সে সূযোগ খুজছিল। এমতাবস্থায় গত ১৫ আগষ্ট বেলা ১১ টার সময় ওই গৃহ বধূ তার শাশুড়ীকে ভাত দিয়ে বাড়ী ফেরার পথে মেহেদি হাসান জোর করে তাকে জনৈক আতিয়ার রহমানের ফাঁকা বাড়ীতে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় বাড়ীর মালিকের ছেলে সেকেন্দার আলী ঘটনাস্থলে আসলে মেহেদি হাসান দরজা খুলে পালাতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com