বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পলাশবাড়ীতে গাছ কর্তন মামলায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন কারাগারে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ২৭৪ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের ইউপি রাস্তার গাছ কর্তন মামলায় ইউপি চেয়ারম্যান সহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ১৯ আগস্ট বুধবার গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

জানা যায়, পলাশবাড়ী থানাধীন ২নং হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, ৬নং ওয়ার্ড সদস্য পল্লব মিয়া, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শাপলা বেগমের স্বামী শরিফুল ইসলাম, চেয়ারম্যানের একান্ত সহযোগী হেলাল মিয়া ও ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির সর্দার মোখলেছ মিয়া। অত্র ইউনিয়নের বিভিন্ন সড়কে রোপনকৃত বিভিন্ন প্রজাতির প্রায় ৭১ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের ২ হাজার ৮৮টি গাছ নিয়মবর্হিভূতভাবে বিক্রি করে। বিষয়টি নিয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। নিয়মবর্হিভূতভাবে এসব গাছ কর্তনে স্থানীয় প্রশাসন তদন্তপূর্বক চেয়ারম্যান সহ পাঁচজনকে আসামী করে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ১৯ আগস্ট ইউপি চেয়ারম্যান সহ পাঁচজন গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি, বিপুল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছ কর্তন মামলায় ২নং হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, ৬নং ওয়ার্ড সদস্য পল্লব মিয়া, শরিফুল ইসলাম সরকার, হেলাল মিয়া ও মোখলেছ মিয়া সহ পাঁচজন আসামী জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com