বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৪১৪ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি|- “ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিস্তারে আদিবাসী নারীদের ভ‚মিকা ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
৯ই আগষ্ট মঙ্গলবার বিকেল ৪ টায় সাপাহার উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে স্থানীয় পেট্রোল পাম্পের সামনে থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তমঞ্চে জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার উপজেলা শাখার সভাপতি মিঃ ভুট্টু পাহান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মাহমুদ,সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী,সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, জাতীয় আদিবাসী পরিষদ জয়পুরহাট জেলা সাংগঠনিক সম্পাদক অজিত সরকার, জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সাধারন সম্পাদক ক্ষুদিরাম এক্কা, সাংগঠনিক সম্পাদক বুধু নোনার, উপজেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি শ্রীকান্ত কুমার উরাও, সাধারন সম্পাদক মিলন কুজুর প্রম‚খ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com