বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

গাইবান্ধায় চুরি যাওয়া ১টি অটো ও ৫টি মটর সাইকেল উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৩০৪ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- হাসি মুখে ফিরলো বাড়ী হারানো জিনিস পেয়ে। ডিবি পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার বিভিন্ন স্থান হতে নানা ভাবে চুরি যাওয়া ১টি অটোবাইক, ১টি ইজিবাইক ও ৫টি মটর সাইকেল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ২০ আগস্ট বৃহস্পতিবার পুলিশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এব্যাপারে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়। প্রেস বিফ্রিংয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিবি ওসি মোস্তাফিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার প্রমুখ।

প্রেস বিফ্রিংয়ে উল্লেখ করা হয়, গাইবান্ধা জেলার গোয়েন্দা পুলিশ চলতি বছর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১টি অটোবাইক, ১টি ইজিবাইকসহ সর্বমোট ১৬টি মটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। এরমধ্যে প্রকৃত মালিককে অনুসন্ধান করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে ২০ আগস্ট বৃহস্পতিবার ১টি ইজিবাইকসহ ৫টি মটর সাইকেল প্রকৃত মালিকদের সনাক্ত করে হস্তান্তর করা হয়। যে সমস্ত মালিকের ইজিবাইক ও মটর সাইকেল হস্তান্তর করা হয় তারা হলো- গাইবান্ধার গোবিন্দগঞ্জের মমিন মন্ডল, সুন্দরগঞ্জের প্রভঞ্জন কুমার রায়, সদর উপজেলার উত্তর গিদারীর আব্দুস সালাম খন্দকার, রংপুরের মিঠাপুকুর থানার আফজাল হোসেন ও মাহবুব হাসান এবং বগুড়া জেলার শিবগঞ্জের রিপন মোল্লা।

এসব হারানো জিনিস ফিরে পেয়ে ভুক্তভোগীরা হাসি মুখে বাড়ী ফেরার আগে পুলিশের নিকট এমন সেবা পেয়ে জেলা পুলিশের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞা জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ূ কামনা করে দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com