বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

 শ্রীকৃষ্ণ ছিলেন পরোপকারী,প্রেমিক রাজনীতিক ও সমাজ সংস্কারক -মনোরঞ্জন শীল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩৩৫ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ধর্মাবতার শ্রীকৃষ্ণ ছিলেন পরোপকারী, প্রেমিক, রাজনীতিক ও সমাজসংস্কারক। সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও স¤প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। যেখানেই অন্যায়-অবিচার এ ধরাধামকে গ্রাস করেছে সেখানেই শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন আপন মহিমায়। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা বাঙালির হাজার বছরের সা¤প্রদায়িক স¤প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে। আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বৈশ্বিক মহামারি থেকে আমাদের রক্ষা করবে। তিনি বলেন, বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ। এদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। আওয়ামী লীগ সরকার দেশে সা¤প্রদায়িক স¤প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর।
শুক্রবার (১৯ আগস্ট ২০২২) বিকেলে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে কাহারোল উপজেলা কেন্দ্রীয় হরি মন্দিরে উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য শোভা যাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল থানার ওসি রইস উদ্দীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
পরে কাহারোল উপজেলা কেন্দ্রীয় হরিমন্দির সংস্কার কাজের উদ্বোধন করেন এমপি গোপাল।
এর আগে বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গনে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে আলোচনা ও প্রার্থনা সভায় বক্তব্য রাখেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com