বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রাণীশংকৈল ৫-১ গোলে হারালো পার্বতীপুরকে

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৯ বার পঠিত

দিনাজপুর থেকে আব্দুর রাজ্জাক।-দিনাজপুরে সপ্তম ৭নং কাউন্সিলর কাপ ফুটবল প্রতিযোগিতার সপ্তমদিনের খেলায় রাণীশংকৈল এসআরএফসি ৫-১ গোলে হারালো পার্বতীপুরের আর্মি একাদশ দলকে। শনিবার দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় অংশ নিবে পরাশক্তি দুইবারের সাবেক চ্যাম্পিয়ন বালুবাড়ি একাদশ বনাম ফেবারিট রাণীরবন্দরের আইডিয়াল ক্লাব।২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের শেষ খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলায় অংশ নেয় রাণীশংকৈল এসআরএফসি বনাম পার্বতীপুরের আর্মি একাদশ।এর আগে প্রথম রাউন্ডের শেষ খেলার শুভ উদ্বোধন করেন সম্মানিত অতিথি দিনাজপুরের জগতপুর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো. মাসুদুর রহমান পলাশ। এরপর দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হোন তিনি। এসময় উপস্থিত ছিলেন ৭নং কাউন্সিলর কাপ ফুটবল প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক রেহাতুল ইসলাম খোকা, দিনাজপুর শিক্ষাবোর্ডের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী রেজা, প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব সৈয়দ সপু আহমেদ, সদস্য সচিব মো. নাসিম প্রমুখ।

এদিকে, দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় মুখোমুখি হবে দুইবারের সাবেক চ্যাম্পিয়ন বালুবাড়ি একাদশ বনাম রাণীরবন্দরের আইডিয়াল ক্লাব। সপ্তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল প্রতিযোগিতার নকআউট পর্বের সপ্তম খেলাটি পরিচালনা করেন রেফারি ওবায়দুর রহমান। সহকারি রেফারির দায়িত্ব পালন করেন সুজিত ও বিপ্লব। এছাড়াও পুরো খেলার ধারা বর্ণনায় ছিলেন ধারাভাষ্যকার মো. রফিক।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com