বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে সপ্তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২২

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৪ বার পঠিত

দিনাজপুর থেকে আব্দুর রাজ্জাক।- দিনাজপুরে সপ্তম ৭নং কাউন্সিলর কাপ ফুটবল প্রতিযোগিতার তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা রাণীশংকৈল এসআরএফসি বনাম নওগার বরেন্দ্র ফুটবল ক্লাব এর খেলোয়াড়দের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে রাণীশংকৈল এসআরএফসি ৫-১ গোলে জয় লাভ করে তৃতীয় দল হিসেবে সেমিতে জায়গা করে নিলো।

৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে শহরের মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল প্রতিযোগিতার তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলায় অংশ নেয় রাণীশংকৈল এসআরএফসি বনাম নওগার বরেন্দ্র ফুটবল ক্লাব।

এর আগে তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন সম্মানিত অতিথি বাংলাদেশ ভলিবলের টিম ম্যানেজার সমিরণ ঘোষ। এরপর দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হোন তিনি। এসময় উপস্থিত ছিলেন ৭নং কাউন্সিলর কাপ ফুটবল প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক রেহাতুল ইসলাম খোকা, দিনাজপুর শিক্ষাবোর্ডের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী রেজা, প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব সৈয়দ সপু আহমেদ, সদস্য সচিব মো. নাসিম প্রমুখ।

এদিকে, চতুর্থ কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার মুখোমুখি হবে ফুলবাড়ির ডাবলু এফসি বনাম ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ একাদশ। সপ্তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল প্রতিযোগিতার নকআউট পর্বের সপ্তম খেলাটি পরিচালনা করেন রেফারি ওবায়দুর রহমান। সহকারি রেফারির দায়িত্ব পালন করেন ফয়জার ও বিপ্লব। এছাড়াও পুরো খেলার ধারা বর্ণনায় ছিলেন ধারাভাষ্যকার মো. রফিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com