বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৮০ বার পঠিত

ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস।পার্টির চাঁদা দেওয়া প্রায় দেড় লাখ সদস্যের ভোটে নির্বাচিত তিনি।

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে পেছনে ফেলে তিনি নির্বাচিত হয়েছেন। ঋষি সুনাক ও লিজ ট্রাসের মধ্যে ভোটের ব্যবধান প্রায় ২১ হাজার। লিজ ট্রাস ৮১ হাজার ৩২৬ ও রিশি সুনাক পেয়েছেন ৬০ হাজার ৩৩৯ ভোট।

বিজয়ের পর ব্রিটেনের অর্থনীতি বৃদ্ধির ঘোষণা দিয়েছেন লিজ ট্রাস। তিনি ট্যাক্স কমানো এবং অর্থনীতি সম্প্রসারণে তার সাহসী পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন। একইসঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঋষি সুনাককেও ধন্যবাদ দেন লিজ ট্রাস। জ্বালানি বিল বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, সংকটের সময় শুধু বিল নয়, দীর্ঘমেয়াদি সরবরাহ ইস্যু (সাপ্লাই) নিয়ে কাজ করা হবে। ব্রিটিশ জনগণ যা চায়, তার দলও তেমনটি চিন্তা করে।

বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনকে নিয়ে লিজ ট্রাস বলেন, তিনি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ব্রেক্সিট শেষ করেছেন এবং করোনার ভ্যাকসিন নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যের কার্লাইল থেকে ইউক্রেনের কিয়েভ পর্যন্ত বরিস জনসনের প্রশংসা আছে। উল্লেখ্য, ৪৬ বছর বয়সী লিজ ট্রাস উত্তর ইংল্যান্ডের বাসিন্দা। পুরো নাম ম্যারি এলিজাবেথ ট্রাস। বিয়ে করেছেন ২০০০ সালে। দুই সন্তানের জননী। তার জন্মস্থান উত্তর ইংল্যান্ডে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com