বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাঘাটায় বিসিআইসি ডিলারের ৫ হাজার টাকা জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৮ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোনা বাজারে রাতের আধারে অন্য জায়গায় পিকআপ ভ্যানে ইউরিয়া সার নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সারসহ পিকআপভ্যানটি আটক করে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে।
এ ঘটনায় বিসিআইসি ডিলার ও বিএনপি নেতা আলহাজ মোহাম্মাদ আলীকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাতে উপজেলার বারকোনা বাজারে বিসিআইসি ডিলার বিএনপি নেতা আলহাজ মোহাম্মাদ আলীর গোডাউন থেকে প্রায় দেড় টন (৩০-৪০ বস্তা) ইউরিয়া সার পিকআপ ভ্যানে করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন সারগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। ঐ রাতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামানকে ঘটনাটি স্থানীয়রা জানায়। পরের দিন গত বুধবার ঐ কৃষি কর্মকর্তা ও ইউএনও ঘটনাস্থলে গিয়ে আটককৃত পিকআপ ভ্যান ভর্তি সার জব্দ করেন।
পরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিনের ভ্রাম্যমান আদালতে উক্ত বিসিআইসি ডিলার ও বিএনপি নেতা আলহাজ মোহাম্মাদ আলীকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ (১)   ধারা অপরাধে উপ-ধারা ১২(৩) মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com