বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৯৬ বার পঠিত

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই। ৭০ বছর সিংহাসনে থাকার পর যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘদিন রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। মৃত্যুর সময় তিনি স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে ছিলেন।
বৃহস্পতিবার দুপুর থেকেই রানির স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের উদ্বেগ বেড়ে যায়। রাজপরিবারের সব সদস্য তার স্কটিশ এস্টেট বালমোরালে জড়ো হতে থাকায় উদ্বেগ বেড়ে যায়।
এর পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাতের দিকে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস থেকে বলা হয়েছে ‘রানি আজ বিকেলে বালমোরালে প্রশান্তির মধ্যে মারা গেছেন ‘৯০ পার হওয়া রানির স্বাস্থ্য বেশ ভঙ্গুর থাকলেও তিনি সীমিতভাবে সক্রিয় ছিলেন। এই ভগ্নস্বাস্থ্যের জন্যই দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসের বদলে বালমোরালে বসেই নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে নিযুক্তি দিয়েছেন ।
রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে বসেন। পরের সাত দশকে বিশাল সামাজিক পরিবর্তনের সাক্ষী হন।
দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসানে তার জ্যেষ্ঠ পুত্র সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস নতুন রাজা হবেন। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ১৪টির নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান হবেন তিনি।রাণীর মৃত্যুতে ব্রিটিশ রাজতন্ত্রের উত্থানপতনে ভরা একটি যুগের অবসান ঘটল।
সূত্র: বিবিসি

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com