মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর বুট ক্যাম্পে ৬৮টি স্টার্টআপ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭০ বার পঠিত

[ঢাকা, ০৯ সেপ্টেম্বর, ২০২২] হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর প্রোগ্রামের প্রথম পর্বে নির্বাচিত ৬৮টি স্টার্টআপের জন্য ঢাকায় তিন দিনব্যাপী একটি বুট ক্যাম্প আয়োজন করা হয়েছে। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ও ইনোভেশন ডিজাইন অ্যান্ড আন্ট্রাপ্রেনারশীপ একাডেমি (আইডিয়া) এর সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে ব্যবসা কীভাবে শুরু করা যায় এবং ব্যবসাকে টেকসই করে তোলা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
সর্বমোট ১৮০টি আবেদন থেকে নির্বাচিত স্টার্টআপদের বাছাই করে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ও আইডিয়া। ব্যবসার ধারণা, দল গঠন, ধারণার বাস্তবায়িত হওয়ার সম্ভাব্যতা ও ট্র্যাকশনের ওপর ভিত্তি করে স্টার্টআপগুলোকে বাছাই করা হয়।
তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে বাছাইকৃত স্টার্টআপগুলো বিভিন্ন সেশনে অংশগ্রহণ করে। ব্যবসার ধারণা, বাজারে পণ্য/সেবা চালু করা ও প্রবৃদ্ধি, গ্রোথ মার্কেটিং, কীভাবে পণ্যের উন্নয়ন করা যাবে, পণ্য নিয়ে ফিডব্যাক, আর্থিক কৌশল নির্ধারণ, আর্থিক বিশ্লেষণের উপায়, নিয়োগ ও টিম মেম্বারদের যুক্ত করা, বিক্রয় কৌশল ও আলোচনার ভিত্তিতে মীমাংসায় পৌঁছানো, গ্রাহক তৈরি, ব্যবসায় আইনি ও নৈতিক বিষয়, বিনিয়োগ প্রাপ্তি, নতুন প্রযুক্তির ব্যবহার এবং কেপিআই মূল্যায়ন পদ্ধতি – এসব বিষয় নিয়ে বুট ক্যাম্পে ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সিদ্ধার্থ গোস্বামী, জ্যেষ্ঠ পরামর্শক ও হেড অফ অপারেশন্স, আইডিয়া প্রকল্প, বিসিসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এবং স্বাগত বক্তব্য প্রদান করেন র. হ. ম. আলাওল কবির, জ্যেষ্ঠ পরামর্শক (জ্যেষ্ঠ সহকারী সচিব), আইডিয়া প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বুট ক্যাম্পে ১১ জন প্রশিক্ষক প্রশিক্ষণ পরিচালনা করেন। তাঁদের মধ্যে ছিলেন: বেটারস্টোরিজ লিমিটেডের চিফ স্টোরি টেলার মিনহাজ আনোয়ার, চালডাল লিমিটেডের সিওও ও সহ-প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ, প্রথম আলোর হেড অব ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড ইয়ুথ অ্যাকটিভিটিস ও বিডিওএসএন’র প্রেসিডেন্ট মুনির হাসান, পাঠাও লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট (প্রোডাক্ট) আহমেদ ফাহাদ, লাইট ক্যাসেল পার্টনার্সের প্রধান নির্বাহী বিজন ইসলাম, ইজেনারেশন লিমিটেডের হেড অব এইচআর ইসমত জাহান, সেবা এক্সওয়াইজেড লিমিটেডের সিওও ইলমুল হক সজীব, বিগ ২০২১ এর চ্যাম্পিয়ন ও ওপেনরিফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মুশফিক মঞ্জুর, ওল্ড বেইলি চেম্বারসের ম্যানেজিং পার্টনার ও বাংলাদেশ আইপি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এবিএম হামিদুল মিসবাহ, বন্ডস্টেইন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর শাহরুখ ইসলাম এবং অ্যাঙ্করলেস বাংলাদেশের প্রিন্সিপাল মহি জামান। খবর বিজ্ঞপ্তির

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com