মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৭৪৩ বার পঠিত

জেলা প্রতিনিধি।- গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতি (৯) ও নদীর পানিতে ডুবে ইতি খাতুন (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ১১ জুলাই শনিবার বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের দক্ষিণ মিরুপাড়া ও গোবিন্দগঞ্জ পৌর এলাকার ববনপুর এলাকায় পৃথক এ ঘটনা ঘটে। জান্নাতি উপজেলার দরবস্ত ইউনিয়নের দক্ষিণ মিরুপাড়া গ্রামের জাফুরুল ইসলামের মেয়ে এবং ইতি পৌর শহরের ববনপুর গ্রামের সাবু সরকারের মেয়ে। স্থানীয়রা জানান, ওই দিন বিকাল ৪টার দিকে বাড়ির পাশের বিলে ভ্যাট তুলতে যায় জান্নাতি। বিলের পানিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে বিদ্যুতায়িত হয়েছিল। জান্নাতি ভ্যাট তোলার জন্য বিলের পানিতে নামলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে বিকাল ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার ববনপুর গ্রামে অন্যান্য শিশুদের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামে ইতি। এসময় স্রোতের কারণে পানিতে ডুবে যায় সে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com