বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

তারেক রহমান আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত -মনোরঞ্জন শীল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৩ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, তারেক রহমান আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত। বিদেশের মাটিতে অবস্থান করে তারেক জিয়া আন্তর্জাতিক মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। এর মধ্যে বিভিন্ন  মিডিয়ায় দাউদ ইব্রাহিমের সাথে তার বৈঠকে ছবি প্রকাশ হয়েছে। অতীতের ন্যায় আবারও জামাত-বিএনপিকে সাথে নিয়ে বাংলাদেশ একটি অস্থির সন্ত্রাসী অবস্থা সৃষ্টির পাঁয়তারা করছে তারেক রহমান। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোন ষড়যন্ত্র রুখে দিতে সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে।
সোমাবার (১৯ সেপ্টেম্বর ২০২২) কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নত ও সুরক্ষিত জীবিকায়নের জন্য আদিবাসী ও দলিতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে হেক্স/ইপারের সহযোগিতায় উন্নত ও সুরক্ষিত জীবিকায়নের জন্য ৫শ জন আদিবাসী ও দলিতদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ২৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এমপি গোপাল আরও বলেন, সংকটকালীন মুহূর্তে জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নের গতিকে থামিয়ে দেন নাই। সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণে সকল কার্যক্রম গ্রহণ করেছেন জননেত্রী শেখ হাসিনা। বাজার নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তিনি বলেন, যদি আমরা আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতার চেতনাকে অ¤øান রাখতে চাই তাহলে মুক্তিযুদ্ধের চেতনা পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংঘটিত হওয়া প্রয়োজন।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, ইএসডিও রিভাইভ প্রকল্প সমন্বয়কারী মো. মাহাবুবুল হক, ইএসডিও রিভাইভ প্রকল্প অফিসার মো. রাজিউর রহমান রাজু।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com