বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ফুলবাড়িতে ফুটবল টুর্নামেন্ট

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩৯৭ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।-দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৮ অক্টোবর শনিবার   ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ীর বেদদিঘী ইউনিয়নের কৃতি সন্তান,বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব আজম মন্ডল রানার সার্বিক সহযোগিতায় এই ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান,ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার।আরও উপস্থিত ছিলেন এশিয়ান টিভির রিপোর্টার ও নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সভাপতি লিমন হায়দার,প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সুমন ও সাংবাদিক আল আমিন বিন আমজাদ।
খেলাটির পরিচালনায করেন পৌর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিকুজ্জামান শুভ।খেলার আয়োজনে করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমী।খেলায় রেফ্রির দায়িত্ব পালন করেন ফুলবাড়ীর প্রবীণ খেলোয়াড় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির প্রধান প্রশিক্ষক শহিদুজ্জামান বাবু।
ধারা বিবরনিতে ছিলেন  আরাফাত রতন।
ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত ওই ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টে  ৮  টি দল অংশগ্রহণ করে।যার মধ্যে রিফাত ট্রেডার্স ও ভিমলপুর ইজতেমা মাঠ ফুটবল একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।পরে দুই দলের মধ্যে ফুলবাড়ীর তারকা ফুটবলার শাহজাহান আলীর পরিচালনায় রিফাত ট্রেডাস বিজয় লাভ করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপস্থিতিথ অতিথি বৃন্দ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com