বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই-মনোরঞ্জন শীল

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৮৮ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুরের কাহারোল উপজেলায় ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর ২০২২) বিকেলে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে হেলেঞ্চাকুড়ি বোগাবাড়ী মাঠে চুড়ান্ত খেলার শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। বেশি বেশি খেলার আয়োজন করতে হবে, যাতে নতুন প্রজন্ম বিপথে যাওয়ার পরিবর্তে খেলায় সময় কাটাতে পারে। খেলা একইসঙ্গে শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায়।
বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মানিক, সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মজিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো. হামিদুল ইসলাম।
চুড়ান্ত খেলায় খেলায় সপ্ন সারফি যুব উন্নয়ন ক্লাব ০-২ গোলে হারিয়ে তেরোমাইল গড়েয়া সূর্যতরুন সংঘ জয়লাভ করেন। শেষে প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ বিশেষ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com