বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে দিনব্যাপী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৮৮ বার পঠিত

রফিক প্লাবন।-ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় দিনাজপুর জেলায় এ্যাথলেটিক্স (গ্রামীণ খেলা) প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর ২০২২) দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলার চেড়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এই এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় জেলার ৬টি বিদ্যালয়ের প্রায় শতাধিক বালক-বালিকা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মধ্যে ছিল বড় বালকদে ২শ মিটার দৌড়, গোলক নিক্ষেপ ও তিন পায়ে লাফ। মধ্যম বালকদের ১শ মিটার দৌড়, তিন পায়ে লাফ ও মোরগ লড়াই। বড় বালিকাদের বল নিক্ষেপ ও মিউজিক্যাল চেয়ার এবং মধ্যম বালিকাদের ১শ মিটার দৌড় ও দড়ি লাফ।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিরাজুল ইসলাম।
জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. রবিউল ইসলাম সোহাগ, চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।
এসময় বক্তারা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে হলে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা প্রয়োজন। শুধু নিয়মিত পাঠ্য বই পড়ে ভাল ফলাফল অর্জন করলেই চলবে না। নিজেকে মানবিক মুল্যবোধ, নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। পাশাপাশি নিজের সুস্থ্য শরীর গড়তে নিয়মিত খেলাধুলা করতে হবে।
আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। দিনব্যাপী এইসব প্রতিযোগিতা দেখতে শিক্ষার্থীদের পাশাপাশি উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com