বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৬১৮ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং উদ্ভাবনী অলিম্পিয়াড উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত¡র হতে একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষনা করা হয়। মেলা উদ্বোধনের পর মেলার মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের ২০ টি স্টল তাদের ডিজিটাল উদ্ভাবনী বিষয়গুলো প্রদর্শন করে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন ব্যাপী মেলার সমাপ্তি করা হয়। এসময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রুহুল আমিন,মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুনিরুজ্জামান টকি, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ান কবীর, এলজিইডি প্রকৌশলী তাহাজ্জদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা সহ সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com