বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে এড.মোস্তাফিজুর রহমান এমপি  ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৩০০ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে এড.মোস্তাফিজুর রহমান এমপি ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। চুড়ান্ত খেলায় নওগাঁর ড.হারিছ উদ্দীন ফুটবল একাডেমী চিরিরবন্দরকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বিকালে পার্বতীপুর উপজেলার  ভবানীপুর নতুন হাট মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। তিনি বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আনিসুজ্জামান আনিস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, বাংলাদেশ কৃষকলীগ পার্বতীপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক শামসুজ্জোহা। ধারা বর্ননায় ছিলেন খোরশেদ রায়হান। খেলায় প্রচুর দর্শক সমাগম ঘট।খেলা শেষে একই মাঠে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে খেলা পরিচালনা কমিটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com