বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

দীর্ঘ ১১ বছর নিখোঁজ থাকার পর উদ্ধার হলো নূর ইসলাম

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৩৬৯ বার পঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দীর্ঘ ১১ বছর ধরে নিখোঁজ থাকার পর দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে উদ্ধার করা হলো মোঃ নূর ইসলাম (৫০) কে ৷ রবিবার বিকাল  ৫ টায় পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশি সূদীর্ঘ  ১১ বছর যাবত পাগল বেশে পার্বতী পুর রেলওয়ে জংশন  এলাকায় অবস্থানরত  মোঃ নুর ইসলামকে উদ্ধার করে তাঁর স্বজনদের হাতে তুলে দেয়৷ তাঁর পিতা মৃতঃ ফয়েজ উদ্দীন, সাং-গাছিডাঙ্গা, থানা-ভূরঙ্গামারী, জেলা -কুড়িগ্রাম৷ তার ভাতিজা  মোঃ মিলন (২৫) ও  গোলাম  রব্বানী চাচাকে সনাক্ত করায় পরিচয় নিশ্চিত  হয়ে   স্বজনদের  কাছে তাঁকে  হস্তান্তর করা হয়েছে বলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান৷ তিনি আরো জানান,দীর্ঘ ১১ বছর আগে পাগল প্রায়  নূর ইসলাম নিখোঁজ হন৷ তাঁর আত্মীয় পরিজনেরা অনেক খোঁজা খুজি করে তাঁকে না পেয়ে ধরেই নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই ৷ সে কারনেই তাঁকে কাছে পেয়ে স্বজনরা আনন্দে  কেঁদে  ফেলেন। তবে এ-কান্না খুশির  কান্না।
তাঁর ভাতিজা মিলন জানান,দীর্ঘ ১১ বছর ধরে তাঁর চাচা নিখোঁজ ছিল৷ ফেস বুকে ছবি দেখে তাঁরা জানতে পারেন তিনি পার্বতীপুর রেলওয়ে জংশনে আছেন৷ তখন তাঁরা এখানে এসে রেলওয়ে থানা পুলিশের সহযোগীতায় তাঁর চাচাকে উদ্ধার করেন৷ তিনি বলেন,চাচাকে পেয়ে আমরা খুব খুশী৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com