বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে লেখক পাঠক মিলন মেলা ২০২২

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৫৮৬ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- ‘‘ সমাজ প্রগতির জন্য শিল্প সাহিত্য ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৫ নভেম্বর/২২ খ্রি: শুক্রবার রংপুরে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক লেখক- পাঠক মিলন মেলা-২০২২।
সাফল্য সাহিত্য – সংস্কৃতি পরিবার বাংলাদেশ ও সাফল্য প্রকাশনী রংপুরের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সারা দেশের প্রায় ২ শতাধীক লেখক,কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাহিত্য কর্মী, সংগঠক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট আলমনগর রংপুরে সেমিনার কক্ষে, সাফল্য সাহিত্য – সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাত সভাপতি জয়িতা নাজনীন নাজ এর সার্বিক ব্যবস্থাপনায় , প্রকৌশলী দেলওয়ার হোসেন এর সভাপতিত্বে ও আবু নাসের সিদ্দিক তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সন্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সফলতায় বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশ সুজন মাহমুদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর এর বিশিষ্ঠ চিকিৎসক লেখক, গবেষক ডা: মফিজুল ইসলাম মানটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি, সংগঠক, প্রকাশক -সম্পাদক রুকসানা জামান সানু, বজ্রকথা সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, বিশিষ্ঠ ছড়াকার শাহী সবুর, কবি আব্দুল হাদী প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠিত লেখক পাঠক মিলন মেলায় স্বরচিত কবিতা পাঠসহ সাহিত্যের নানা অনুষঙ্গ ও নানা সংকট, সম্ভবনা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। শেষে প্রায় ৫০ জন গুণীব্যক্তিকে সন্মাননা স্বারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com