বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে এড.মোস্তাফিজুর রহমান এম পি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৪৬৫ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে এড.মোস্তাফিজুর রহমান ফিজার এম পি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলার জমিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের  অানুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ, খোলাহাটি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দীক, ভবানীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মবিদুল ইসলাম, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সমাজসেবী শাহীন আলম।
উদ্বোধনী খেলায় অংশ নেয়া দল দিনাজপুর ফুটবল একাডেমী ১-০ গোলে রংপুর রোবট রোস্তম দলকে পরাজিত করে বিজয়ী হয়। উদ্বোধনী খেলায় একমাত্র গোলদাতাকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com