বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

টুকু-নয়নের মুক্তির দাবিতে রংপুরে যুবদলের বিক্ষোভ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৮৩ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নের মুক্তির দাবিতে রংপুরে জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে।
রোববার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে পৃথক ভাবে জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে মূল সড়কে আসতে চাইলে পুলিশী বাঁধার মূখে পড়ে। পরে দলীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনেই বিক্ষোভ সমাবেশ করে।
রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমানের সঞ্চলানায় এসময় বক্তব্য রাখেন, সহ-সভাপতি ফারুক হোসেন, মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল ইসলাম মনু, সহ- সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রানা, মনিরুজ্জামান সুইডেন, পীরগাছা উপজেলা আহবায়ক জাহাঙ্গীর আলম জাহান, সদর উপজেলা কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণ, পীরগহ্জ পৌর আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।
অন্যদিকে এর আগে মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলম, সহ সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়ন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন পারভেজ সমাবেশটি সঞ্চালনা করেন মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াহেদ মুরাদ। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com