বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শুভ বড়দিনে খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে হুইপ এর উপহার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৫০০ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি ।- খ্রিষ্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে দিনাজপুরে খ্রীস্টান সম্প্রদায়ের মাঝে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম-এর দেয়া উপহার ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। ২৫ ডিসেম্বর রোববার সকালে কসবাস্থ মিশন, মাদার হাউজ, সেন্ট যোসেফ স্কুল, সেন্ট ফিলিফস হাই স্কুল এন্ড কলেজ, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল, সুইহারী মিশন, সুইহাড়ীস্থ আঞ্চলিক ব্যপ্টিষ্ট চার্চ সংঘ, শেখপুরা ইউনিয়নের রাজারামপুর জপমালা রাণী মারীয়ার তীর্থ মন্দির প্রাঙ্গনে গিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে এ উপহার তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোঃ ফজলুর রহমান, শহর যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম রমজান, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুর রহমান মাসুম, জেলা পরিষদের সাবেক সদস্য ফয়সাল হাবিব সুমন, শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শুভ ঘোষ, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মৃদুল সরকারসহ আওয়ামীলীগের অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর ধর্ম প্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু, সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার কাজল কস্তা, সুইহাড়ী মিশনের সিস্টার মালতি কস্তা, সুইহাড়ীস্থ আঞ্চলিক ব্যপ্টিষ্ট চার্চ সংঘের সম্পাদক হারুন বিশ্বাস, সেন্ট ফ্রান্সি জেভিয়ার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিস্টার পিরিনা দাস, রাজারামপুর জপমালা রাণী মারীয়ার তীর্থ মন্দিরের ইনচার্জ ফাদার মার্টেনেলী, দিনাজপুর সেন্ট যোসেফস স্কুলের প্রধান শিক্ষক খ্রীষ্টীনা লিপি দেশাই, শান্তি রানি সিস্টার সংঘের সুপেরিয়র জেনারেল সিস্টার বীনা এস রোজারিও সিআইসি, হাউজ সুপেরিয়র সিস্টার হেলেন গোমেজ, সিস্টার ক্লাউডিয়া রোজিরও প্রমুখ। এ দিকে জাতীয় সংসদের হইপ ইকবালুর রহিম এমপি শুভ বড় দিন উপলক্ষে খ্রীষ্টান সম্প্রদায়ের সকল মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com