বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

রংপুরে জাতীয় ছাত্র সমাজের কমিটি অনুমোদন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৮৪৭ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার পূর্বের সম্মেলন প্রস্তুতি কমিটি বিলুপ্ত ঘোষণা করে প্রস্তুতি কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নির্দেশনা মতে জাতীয় ছাত্র সমাজ এর পূর্বের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাতিল করা হয়। পূর্বের কমিটির সভাপতি ইব্রাহীম খাঁন জুয়েল ও সাধারণ সম্পাদক আল মামুন ছিলেন। গত রোববার গঠনতন্ত্রের সাংগঠনিক ক্ষমতায় জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার পূর্বের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করে আগামী ৯০ দিনের মধ্যে জেলা সম্মেলন করার শর্তে আরিফুল ইসলামকে আহবায়ক, সোবহান মুজিব বিদ্যুৎ, আশিকুজ্জামান আসলাম, আল আমিন সুমন, শানিনুর রহমান শাহিন, নেয়ামুল সারওয়ার আসিফ, নুরুল হুদা নাহিদ, মুহিন সরকার, টগর কুমার ঘোষ, সামিউল রহমান শুভ, রাকিব রিংকু, কাওছার আহমে, নুরনবী ইসলাম রানা, ইসমাইল হোসেন, আসাদুজ্জামান টিটুকে যুগ্ম আহবায়ক ও সালিউর রহমান সৈকত’কে সদস্য সচিব করে একানব্বই (৯১) সদস্য বিশিষ্ট জেলা জাতীয় ছাত্র সমাজ সম্মেলন প্রস্তুতিতি কমিটি অনুমোদন করেছেন। এ আদেশ ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।
এদিকে নব গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করায় রংপুর জেলা ছাত্র সমাজের উদ্যোগে নগরীতে আনন্দ শোভাযাত্রা হয়েছে। রোববার রাতে সেন্ট্রাল রোড়স্থ জাতীয় পার্টি কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে সিটি কর্পোরেশনের সামনে গিয়ে শেষ হয়। পরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম মহাসচিব ও মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকে ফুলেল শুভেচ্ছা জানান নতুন আহবায়ক ও সদস্য সচিবসহ নতুন কমিটির নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com