বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ে মসজিদের শুভ উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৫৭৫ বার পঠিত

এস এ মন্ডল।-মসজিদ আল্লাহর ঘর, ইবাদত বন্দেগীর জন্য পবিত্রস্থান। মসজিদ হচ্ছে মুসলিম সমাজের মুল কেন্দ্র; এই ভাবনা ও বিশ্বাসকে সামনে রেখে পীরগঞ্জ উপজেলার ১৪নং চতরা ইউনিয়নের নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ে একটি সুন্দর মসজিদ নির্মাণ করা হয়েছে।
নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মশিউর রহমান নিজ উদ্যোগে এবং স্থানীয় লোকদের সহযোগিতায় এই মসজিদটির নির্মান কাজ শেষ করেন।
গত ১২ জানুয়ারী/২৩ খ্রি: বৃহস্পতিবার জোহরের নামাজের মধ্যদিয়ে মসজিদটির উদ্বোধন করা হয়েছে। এদিন বাদ জোহর মসজিদে বিশেষ আলোচন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল,বাংলাদেশ আওয়ামীলীগ পীরগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা,বজ্রকথার সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, সমকালীন বার্তার প্রকাশক ও সম্পাদক গোলাম কবির বিলু, চতরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবার রহমান রাঙা, আওয়ামীলীগ নেতা অধ্যাপক হাসান আলী, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আমিনুর রহমান খোকন, প্রধান শিক্ষক আ স ম রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গোলাম হোসেন মন্ডল, রেজওয়ানুল হক ননতু, ডিএসসি বিজনেস কোম্পানী লিঃ এর চেয়ারম্যান এ জে এম সিরাজুল ইসলাম ,বাশিস এর সাবেক সম্পাদক এটিএম জওয়াহের আলী, নীল দরিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সেকেন্দার আলী মন্ডল, নীল দরিয়ার উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক সৈয়দ মশিউর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষার্থীবৃন্দ,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকার সর্বস্তরের ধর্মীয় মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী সভায় প্রধান শিক্ষক সৈয়দ মশিউর রহমান মসজিদ নির্মাণ কাজে আর্থিক অনুদান প্রদান করায়, মাননীয় স্পীকার ড, শিরীন শারমিন চৌধুরী এমপি ২৪ রংপুর, পীরগঞ্জ-৬, উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীনসহ দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোনাজাত শেষে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়। এদিন আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মুর‌্যালেরও উদ্বোধন করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com