বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে হোটেল শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ১০০০ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে বিভিন্ন দাবী আদায়, বিনা কারণে চাকুরী থেকে বাদ দেয়া, অতিরিক্ত দায়িত্ব পালনের প্রতিবাদে হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিকরা কর্ম বিরতি দিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় শ্রমিকগণ তাদের হোটেল রেস্টুরেন্ট মালিকদের কাছ থেকে বেতনের সম-পরিমাণ উৎসব বোনাস, ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস-বুক প্রদান, শ্রম আইন বাস্তবায়ন, বিনা কারণে শ্রমিক ছাটাই, নির্যাতন বন্ধ এবং হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরি কার্যকর করার দাবিতে নওগাঁ হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন সাপাহার শাখা (রেজিঃ নং ২৮৫৮) এর ডাকে সাপাহার শাখার সকল শ্রমিক কর্মবিরতি দিয়ে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন সাপাহার হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের, উপদেষ্টা মনিরুজ্জামান সমাপন, হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী,যুগ্ন সম্পাদক মোমিনুল ইসলাম, সাংগঠনিক মোকলেছুর রহমান, কোষাধ্যক্ষ রুবেল হোসেন, দপ্তর সম্পাদক আনিছুর রহমান প্রমুখ। কর্মসূচী চলাকালে হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সকল সদস্যগণ সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com