বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

সাঘাটায় দাদন ব্যবসায়ীর মারপিটে কৃষক তোফাজ্জল হোসেন নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৩০২ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা ।- গতকাল সোমবার সাঘাটায় দাদন ব্যবসায়ী নজিরের রডের আঘাতে ও মারপিটে তোফাজ্জল হোসেন (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছে। তোফাজ্জল হোসেন ছিলমানের পাড়া গ্রামের মৃত বছর উদ্দিন এর ছেলে। সর্ম্পকে সুদখোর নজির তোফাজ্জলের ভাগ্নি জামাই।

জানা গেছে, শিমুলবাড়ী গ্রামের আব্দুল্লার ছেলে নজির হোসেনের নিকট হতে কিছুদিন পূর্বে পনের হাজার টাকা লাভের উপর নিয়েছিল তোফাজ্জল। সেই টাকার মাঝে ইতিমধ্যে লাভসহ ১০ হাজার টাকা পরিশোধ করে। বাকি ৫ হাজার টাকার লাভসহ ৭ হাজার টাকার জন্য গতকাল সোমবার রাতে দাদন ব্যবসায়ী নজির হোসেন তার লোকজন নিয়ে তোফাজ্জল হোসেনের বাড়িতে এসে টাকার জন্য চাপসৃষ্টি করে এবং এক পর্যায়ে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে সুদখোর নজির ও তার লোকজন জোর করে তার বাড়ি থেকে টেনে হেচড়ে বের করে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে বাড়ির উঠানো রাস্তায় নজির তার হাতে থাকা রড দিয়ে তোফাজ্জলের মাথায় সজোরে আঘাত করে ও কয়েকজন মিলে মারপিট করে। এসময় তোফাজ্জলের আত্মচিৎকারে আশপাশের লোকজন তোফাজ্জলকে রক্তাক্ত ও আহত অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, হত্যা মামলার প্রস্তুতি চলছে সেই সাথে আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com