বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বামজোটের বিক্ষোভ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫২ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, গ্যাস-বিদ্যুৎ-জ্বালানী তেলসহ নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক বামজোট।
২৮ ফেব্রুয়ারী/২৩ খ্রিঃ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল বের করে বামজোটের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাজার এলাকায় সমাবেশ করে তারা।
বামজোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি- সিপিবি রংপুর জেলার সভাপতি শাহাদাত হোসেন, বাসদ রংপুর জেলার আহ্বায়ক আব্দুল কুদ্দুস, বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু প্রমুখ। এতে বামজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।
বক্তারা, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারেরর অধীনে নির্বাচন, চাল-ডাল-তেল, চিনি,আটাসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য কমানো ও সর্বজনীন রেশনিং চালুসহ বিভিন্ন দাবি জানান। সেই সাথে আগামীতে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহব্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com