বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে নাট্য ও সাংস্কৃতিক জোটের  বসন্ত বরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৫৪২ বার পঠিত

দিনাজপুর থেকে রফিক প্লাবন  ।- “সুস্থ সংস্কৃতি চর্চা দেয় আলোকিত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বসন্ত বরণ উৎসব।

দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্যদিয়ে বাংলা নর্ববর্ষ-১৪২৯ কে বরণ করে নেয় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
কলেজের নাট্য ও সাংস্কৃতিক ঐক্য জোটের আয়োজনে মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১১ টায় কলেজের মুক্ত মঞ্চে আহা আজি এ বসন্তে…, পাগলা হাওয়ার বাদল দিনে… এই গান পরিবেশনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়। জোটের শিক্ষার্থীরা এই গান পরিবেশন করেন।
এর আগে প্রথম দিন সোমবার (২৭ ফেব্রুয়ারি ২০২৩) সকালে একই মঞ্চে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক।
দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মিন আরা পারভীন।
জোটের সভাপতি পার্থ প্রতিম দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য সনৎ চক্রবর্তী লিটু, সাবেক সভাপতি ডালিম কুমার রায়, সাবেক সহ সভাপতি সোহাগ আলী খান, আজীবন সদস্য তারাপদ রায়, সারোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জোটের সাবেক সাধারন সম্পাদক রুদ্র সাহা।
প্রধান অতিথির বক্তব্যে মিন আরা পারভীন বলেন, আমাদের দৈনন্দিন জীবনে সংস্কৃতি চর্চা জরুরী। সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই আলোকিত মানুষ গড়া সম্ভব। সকল প্রকার অপশক্তিকে প্রতিহত করার অন্যতম উপায় হল সুস্থ সাংস্কৃতিক চর্চা। তাই সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়দের পুরস্কার বিতরন করা হয়। সঞ্চালনায় ছিলেন দ্বীপঙ্কর রায়, মিঠুন বসাক, সুপ্তি ও সুস্মিতা।
এর আগে সকাল থেকেই কলেজের শিক্ষার্থীরা একে একে পাঞ্জাবি, শাড়ি, ধুতি পরে এবং মেয়েরা মাথায় ফুল গুজে পুরো বাঙালী সাজে কলেজ ক্যাম্পাসে এসে উপস্থিত হয়। পুরো ক্যাম্পাস পরিণত হয় মিলন মেলায়। এরপর মনোমুগ্ধকার গান পরিবেশন করেন বিটস ব্যান্ডের মার্শাল ও নৃত্য পরিবেশন করেন নৃত্য বিতানের পরিচালক পল্লব সরকার ও তার শিল্পীরা। নাচে গানে ছাত্র-ছাত্রীরা মেতে উঠে আনন্দ উল্লাসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com