বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ঘোড়াঘাটে সাহিত্যপত্র-৬ ও ক্ষণিকের মুসাফির কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৪৪১ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, বইয়ের মোড়ক উন্মোচন, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঘোড়াঘাট সাহিত্য পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সভাপতি রেবেকা মতিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য মনোরঞ্জন মোহন্ত ভুট্টুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির পিপিএম সেবা, ওসি তদন্ত জয়ন্ত কুমার সাহা, ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, আসাদুজ্জামান ভুট্টু ও বিশিষ্ট ব্যবসায়ী লিয়ন রহমান সহ আরও অনেকে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “সাহিত্য পত্র-৬” ও সংগঠনের কোষাধ্যক্ষ কবি আব্দুল লতিফ এর “ক্ষণিকের মুসাফির” নামে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল কবি নাসরিন সুলতানা রেখা, ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সহ সভাপতি লায়ন মোঃ রুহুল আমিন ও কবি মোকছেদ আলী। এ ছাড়াও অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন, কবি ওয়াসিম আহমেদ শান্ত, আহসানুল হাবিব, আব্দুল হাদী, আবুল কালাম আজাদ, কালীপদ রায়, ফিরোজ কবির, মাসুদ রানা, কোহিনূর আক্তার, শফিকুল ইসলাম শফি, আম্বিয়া খাতুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com