বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩৮৯ বার পঠিত

নিজস্ব  প্রতিনিধি।- দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। এতে দু’টি গ্রুপে অংশগ্রহণ করেছে মোট ১০ টি দল। তবে উদ্বোধন হলেও দিনাজপুরে বৈরী আবহাওয়া বিরাজমান থাকায় আপাতত কোন খেলা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে আয়োজক কমিটি।
সোমবার (২০ মার্চ ২০২৩) সকালে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে প্রধান অতিথি হিসেবে প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।
উদ্বোধনী পর্বের আলোচনায় তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, আমরা জানি প্রাণঘাতী করোনার কারণে শুধু দিনাজপুর নয়, পুরো পৃথিবীতেই কিন্তু খেলাধুলার একটি স্থবির অবস্থার সৃষ্টি হয়েছিল। অলেম্পিক, ওয়ার্ল্ড কাপ এর মত বড় বড় গেমস বন্ধ রাখতে হয়েছিল। কিন্তু বিগত একবছর হলো করোনা বিদায় নিয়েছে। আমাদের মাঝে একটি সস্থির আবহ তৈরি হয়েছে। আমরা আবার পর্যায়ক্রমে খেলাগুলো শুরু করছি। দিনাজপুরের মাঠ সংস্কার করে প্রথম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন করা হলো। কিন্তু দুঃখের বিষয় হঠাৎ করে কয়েক দিন ধরে দিনাজপুরে চরম বৈরী আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টিপাত হওয়া মাঠের অবস্থাও খারাপ হয়ে গেছে। তাই আমারা চাই, দীর্ঘ দিন পরে যে খেলাধুলা শুরু হলো, এতে কোন ভাবেই যেন বিঘ্ন সৃষ্টি না হয়। আবার সামনে ২৬ শে মার্চ এর বিশাল আয়োজন হবে এই মাঠে। তাই ক্রিকেটের বৃহত্তর স্বার্থে খেলাগুলো পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৬ শে মার্চ এর পরে খেলা শুরু করা হবে। খেলার নতুন ফিকচার তৈরি করে পরবর্তী সময়সূচি জানিয়ে দেয়া হবে। তিনি বলেন, তরুন খেলায়াড়রাই আমাদের অহংকার। দিনাজপুরে এক লিটন দাস যে ধরাবাহিকতা ধরে রেখেছে, সেই ধরাবাহিকতায় তোমাদেরকেও যেতে হবে। আমরা চাই, শুধু একজন লিটন দাস নয়, তোমাদের ক্রিড়া নৈপূন্য দেখিয়ে তোমরাও একেকজন লিটন দাস তৈরি হবে এমন প্রত্যাশা করছি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রথম বিভাগ ক্রিকেট লীগ উপ-কমিটির আহবায়ক মো. মিজানুর রহমান পাটোয়ারী, সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপূর্ব, ক্রীড়া সংগঠক ও ক্রিকেট কোচ আবু সামাদ মিঠু, সংস্থার নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুণ, দিনাজপুর অ্যাম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আজাদুর রহমান বিপু প্রমুখ।
আলোচনা শেষে খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
দু’টি গ্রুপে বিভক্ত অংশগ্রহণকারী ১০ টি দল হচ্ছে- ‘ক’ গ্রুপে এম আর একাদশ, মিলেনিয়াম ক্রিকেট কোচিং সেন্টার, কালিতলা স্পোর্টিং ক্লাব, বাবু একাদশ ও কসবা ক্রিকেট ক্লাব। ‘খ’ গ্রুপে অম্রু মাদক নিরাময় কেন্দ্র, রূপ এন্টারপ্রাইজ, দিনাজপুর ক্রিকেট একাডেমি, বিসিসি ও নবারুণ সংঘ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com