বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে কৃষকরা আজ দেশের উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৩০৫ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি ।-জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বিএনপি জামাত সরকারের আমলে সার-বীজ পাওয়া যেত না। সার-বীজের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই কৃষকরা আজ দেশের উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করছে। আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ ও কৃষি উপকরণ পেয়ে কৃষকদের ফলন বৃদ্ধি পেয়েছে। কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষকের পিছনে এখন সার-বীজ ঘোরাঘুরি করে। দেশে পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ রেখে দেশ পরিচালনায় সফল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, কৃষকরা বাচলে বাংলাদেশ বাচবে। কৃষকের অক্লান্ত পরিশ্রম ও সরকারের সহযোগিতায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বর্তমান সরকার কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। এ কারণে কৃষকরা আজ ঘরে বসেই সার, বীজ, কীটনাশকসহ নানা সহায়তা পাচ্ছেন।
২৩ মার্চ বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ও পাট উৎপাদন বৃদ্ধি কৃষি প্রনোদনার আওতায় উপকরণ কৃষকদের মাঝে বিতরন কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আনিচুর রহমান, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসনি আরা জোৎস্না, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, পৌর আওয়ামীগের সাবেক সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু প্রমুখ। উল্ল্যেখ, ২৪০০ জনকে আউশ ধান ও সার প্রদান করা হয়। এ ছাড়াও ৪০০ জনকে ১ কেজি করে পাট-বীজ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com